Close View Of Cadet :
Tarik Hasan Shahriar, 26/1418

   
Read more and update  
Name Tarik Hasan Shahriar (Deceased)
Intake 26
Cadet No. 1418
House Badr
Nickname
Place Of Origin Jessore
Year 1989 - 1995
Address
Country Bangladesh
Profession Journalist
Reporter
The Daily SUN
Dhaka
Specialization
Mobile +8801 ...
Read more
Email tarik1 ...
Read more
Read more and update  
Personal Details
Breathed his last on 29.03.2026

EC Member, JEXCA
.....
আমার প্রিয় বন্ধু ২৬ ইনটেকের তারিক, ০৪ বছরেরও বেশি সময় ধরে ক্যান্সারের সঙ্গে অসীম ধৈর্য ও সাহস নিয়ে লড়াই করে অবশেষে গতকাল ২৯ মার্চ ২০২৬ তারিখে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। আমরা সবাই জানতাম, সে এক কঠিন সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে। তবুও মনের কোথাও একটুখানি আশা ছিল, সে আবার ফিরে আসবে, আগের মতোই হাসবে, কথা বলবে।

তারিক শুধু একজন বন্ধু ছিল না, সে ছিলো আমাদের স্মৃতির অংশ, আমাদের হাসির সঙ্গী, আমাদের জীবনের এক টুকরো আলো। তার অদম্য সাহস, ধৈর্য এবং জীবনের প্রতি লড়াই করার মানসিকতা আমাদের সবার জন্য এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

তার এই দীর্ঘ সাড়ে ০৪ বছরের চিকিৎসা যাত্রা শুধু কষ্টের গল্প নয়, বরং মানবিকতা, বন্ধুত্ব ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই সময়ের মধ্যে তার চিকিৎসা এবং আনুষাঙ্গিক প্রয়োজনে প্রায় ১.৫ কোটি (০১ কোটি ৫০ লক্ষ) টাকা ব্যয় হয়েছে - যা সম্ভব হয়েছে আমাদের ২৬তম ইন্টেকের বন্ধুদের আন্তরিক উদ্যোগ, সকল ক্যাডেট কলেজ ৮৯–৯৫ ব্যাচের সহপাঠীদের সহমর্মিতা, ঝিনাইদহ ক্যাডেট কলেজ এক্স-ক্যাডেটস অ্যাসোসিয়েশন (JEXCA) এর বড় ভাই ও ছোট ভাইদের নিরলস সহযোগিতা এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষীর নিঃস্বার্থ দানের মাধ্যমে।

এই কঠিন সময়ে যারা পাশে দাঁড়িয়েছেন - প্রত্যেকের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক শ্রদ্ধা জানাই। আপনাদের এই মানবিক অবদান আমাদের হৃদয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।

বর্তমানে তারিকের চিকিৎসা তহবিলে অতি সামান্য অর্থ অবশিষ্ট রয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই অবশিষ্ট অর্থ তারিকের পরিবার, বিশেষ করে তার স্ত্রী এবং ক্লাস এইটে অধ্যয়নরত একমাত্র কন্যার ভবিষ্যৎ প্রয়োজনের জন্য ব্যয় করা হবে, ইনশাআল্লাহ।

আজ তারিক আমাদের মাঝে নেই, কিন্তু তার স্মৃতি, তার হাসি এবং তার উপস্থিতি আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।

আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময় সহ্য করার শক্তি দান করুন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Faisal Mehdi
Read more and update